পিপিই ও মাস্কে ভ্যাট প্রত্যাহার

করোনা ভাইরাস প্রতিরোধে বহুল ব্যবহার হওয়া ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বিপিই ও মাস্কের উৎপাদন ও বিপণন পর্যায়ে সব ধরণের ভ্যাট (মূল্য সংযোজন কর) প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার এনবিআরের ভ্যাট বিভাগ এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। আগামী জুন পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

এনবিআরের ভ্যাট বিভাগ এ সংক্রান্ত আদেশে বলা হয়, বৈশ্বিক মহামারি ও দুর্যোগকালীন সময়ে এসব পণ্যের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এর আগে গত মার্চে এসব পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করেছিলো এনবিআর।

তবে করোনার মতো ভয়াবহ ভাইরাসের হাত থেকে রক্ষায় অতি প্রয়োজনীয় এসব পণ্যের ওপর এতদিন ভ্যাট বহাল ছিলো। দেরিতে হলেও ভ্যাট প্রত্যাহারের আদেশ জারি করলো এনবিআর।

ইত্তেফাক/বিএএফ