পিপিই ও মাস্কে ভ্যাট প্রত্যাহার

করোনা ভাইরাস প্রতিরোধে বহুল ব্যবহার হওয়া ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পিপিই ও মাস্কের উত্পাদন এবং বিপণন পর্যায়ে সব ধরনের ভ্যাট (মূল্য সংযোজন কর) প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল বুধবার এনবিআরের ভ্যাট বিভাগ এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। আগামী জুন পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

এতে বলা হয়, বৈশ্বিক মহামারি ও দুর্যোগকালে এসব পণ্যের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এর আগে গত মার্চে এসব পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করেছিল এনবিআর। তবে করোনার মতো ভয়াবহ ভাইরাসের হাত থেকে রক্ষায় অতি প্রয়োজনীয় এসব পণ্যের ওপর এত দিন ভ্যাট বহাল ছিল। এটি নিয়ে জনমনে প্রশ্ন ওঠে। কেননা ভ্যাট থাকায় তা গ্রাহক পর্যায়ে দাম বেড়ে যায়।