সিলেটের ওসমানীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে শিপন মিয়া (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার ইফতারে সময় উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপির ঈশাগ্রাই গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শিপন আহমদ ঈশাগ্রাই গ্রামের আশিক মিয়া ছেলে। আহতরা হলেন, ঈশাগ্রাই গ্রামের আশিক আলী, আশিক আলীর ছেলে, রিপন আহমদ, আবদুল হক, আবদুস সালাম, আনহার মিয়া, নজির মিয়া ও নজির মিয়ার ছোটো এক শিশুসহ অজ্ঞাতনামা আরো সাত জন। আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।