মহামারী করোনা ভাইরাস নিয়ে গবেষণা করা পিটার্সবার্গ ইউনিভার্সিটির শিক্ষক চীন বংশোদ্ভুত ডা. বিং লিউকে (৩৭) গুলি করে হত্যা করা হয়েছে। করোনা ভাইরাস সম্পর্কে গবেষণায় আমি বড় কিছু সম্ভবত পেয়ে গেছি জানানোর পরপরই তাকে হত্যা করা হয়। লিউ শঙ্কা প্রকাশ করেছিলেন, করোনা ভাইরাস নিয়ে গবেষণায় অগ্রগতির কারণে তাকে মেরে ফেলা হতে পারে। শনিবার বিকেলে টাউন-শিপে নিজ বাসাতেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার বাসার অদূরে আরেকজনের লাশও পাওয়া গেছে। দ্বিতীয় ব্যক্তির বয়স ৪৬ বছর। গাউ গু নামের ঐ ব্যক্তি গবেষককে গুলি করে হত্যার পর নিজেই আত্মহত্যা করেছেন বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ। -সিএনএন