সমাপ্ত হতে যাওয়া ২০১৮ সালে ভিয়েতনামের অর্থনীতি ৭ দশমিক ৮ শতাংশ সম্প্রসারণ হয়েছে। দেশটির গত ১১ বছরের মধ্যে সবচেয়ে দ্রুততম প্রবৃদ্ধির হার এটি। এ সময় অর্থনীতির সব খাতে এগুলেও প্রবৃদ্ধিতে দেশটির খনি খাত সংকুচিত হয়েছে। অর্থাত্ দেশটি প্রাকৃতিক সম্পদ আহরণের নির্ভরশীলতা কাটিয়ে উঠেছে বলে ধারণা করছে বিশ্লেষকরা। চলতি বছরের জন্য ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ভিয়েতনাম। লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে মূলত কৃষি, শিল্প ও নির্মাণ, সেবা, ম্যানুফ্যাকচারিং খাতের অবদানে। এসময় ভিয়েতনামের কৃষি খাত ৩ দশমিক ৭৬ শতাংশ, শিল্প ও নির্মাণ খাত ৮ দশমিক ৮৫ শতাংশ হারে সম্প্রসারিত হয়েছে।