পর্যটকের লক্ষ্য পূরণ করেছে থাইল্যান্ড

এ বছর সাড়ে ৩ কোটি বিদেশি পর্যটক থাইল্যান্ড ভ্রমণ করেছে। দেশটি পর্যটক আকর্ষণে তার লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়েছে। এবছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশটিতে বিদেশি পর্যটক আগমন বেড়েছে সাড়ে ৭ ভাগ। বার্তা সংস্থা সিনহুয়ার সংবাদ অনুযায়ী দেশটির পর্যটন বিভাগ জানিয়েছে, এ বছর নভেম্বর পর্যন্ত ৩ কোটি ৪৪ লাখ পর্যটক দেশটি ভ্রমণ করেছে, এর ফলে ৫ কোটি ৪৫ লাখ ডলার শুধু পর্যটন বাবদ আয় করেছে দেশটি। দেশটি পর্যটন খাত কর্মসংস্থানসহ অর্থনীতিতে বড় অবদান রাখতে সক্ষম হয়েছে। কর্তৃপক্ষ চাইছে সাংস্কৃতিক ঐতিহ্য এবং পরিবেশ সংরক্ষণ করেই তাদের পর্যটন আকর্ষণ করতে।