করোনা: ভারতে ২৪ ঘণ্টায় সাড়ে ৩ হাজারের বেশি আক্রান্ত

করোনার বিস্তার ঠেকাতে জারি করা লকডাউন শিথিলের পরই ভারতে তীব্র হচ্ছে ভাইরাসটির প্রকোপ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৬১ জন। মারা গেছেন ৮৯ জন। বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।  

  ভারতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৯০০ জন। মারা গেছেন ১ হাজার ৭৮৩ জন।  চীন থেকে উৎপত্তি হওয়ার পর জানুয়ারি মাসেই থেকেই ভারতে প্রথম করোনা  রোগের সংক্রমণ শুরু হয়। এর সংক্রমণ থেকে বাঁচতে গত ২৫ মার্চ থেকে লকডাউন জারি করা হয় ভারতে। দু'বার বাড়ানোও হয়েছে লকডাউনের মেয়াদ। আগামী ১৭ মে পর্যন্ত লকডাউন চলবে এই লকডাউন। কিন্তু এর পরেও ভারতের রেহাই মিলছে না এই রোগের হাত থেকে।

ভারতে এখনও পর্যন্ত ১৫,২৬৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলেও জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।  

ইত্তেফাক/এআর