কুমিল্লা-৬ (সদর) আসনে মহাজোটের প্রার্থী হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বেসরকারিভাবে জয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২,৯৬,৩০০ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের হাজী আমিনুর রশিদ ইয়াছিন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৮,৫৩৭ ভোট।
এখানে আসনে ১৯৭৩ সালের পর ২০০৮ সাল পর্যন্ত টানা পরাজয়বরণ করে আওয়ামী লীগ। ১৯৭৩ সালের নির্বাচনে জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি অধ্যাপক খোরশেদ আলমের পর ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে আ ক ম বাহাউদ্দিন বাহার আওয়ামী লীগ থেকে সদর আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।
আরও পড়ুনঃ ভোট নিয়ে যা বললেন সোহেল তাজ
মাঝে টানা পাঁচবার বিএনপির আকবর হোসেন ও জাতীয় পার্টির আনসার আহমেদ দুবার জয়ী হন। দশম সংসদ নির্বাচনে দলের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অধ্যক্ষ আফজল খানের ছেলে ব্যবসায়ী নেতা মাসুদ পারভেজ খান ইমরানের সঙ্গে নির্বাচন করে এমপি হন আ ক ম বাহাউদ্দিন বাহার।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মহাজোট থেকে আ ক ম বাহাউদ্দিন বাহার এবং জাতীয় ঐক্যফ্রন্ট থেকে আমিন-উর রশিদ ইয়াছিন মনোনয়ন পান।
ইত্তেফাক/টিএস