টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রথমবারের মতো দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুল ইসলাম।
তিনি জানান, আক্রান্ত দুইজনের বাড়ি উপজেলার নারিন্দা ইউনিয়নের বিল পালিমা ও বীরবাসিন্দা ইউনিয়নের রাজাফৈর গ্রামে। তাদেরকে বর্তমানে হোম আইসোলেশনে রাখা হয়েছে। তবে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে বলেও তিনি জানান।
উল্লেখ্য যে, ৬ মে পর্যন্ত কালিহাতী উপজেলা থেকে মোট দুইশত সন্দেহভাজনের টেস্ট করা হয়েছে। এদের মধ্য থেকে প্রথমবারের জন্য দুইজনের রিপোর্ট পজিটিভ এসেছে।
ইত্তেফাক/এএম