কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পুলিশ সদস্যসহ আটজন। ওই পুলিশ সদস্য জেলার দেবিদ্বার থানায় কর্মরত ছিলেন।
আক্রান্তদের মধ্যে আছেন- কুমিল্লা নগরীতে একজন, দেবিদ্বারে তিনজন, আদর্শ সদরে একজন, সদর দক্ষিণে একজন, মুরাদনগরে একজন ও মেঘনায় একজন। বৃহস্পতিবার বিকালে জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানান।
আরও পড়ুন: সুন্দরবনের কাঠ পাচারে বন কর্মকর্তা, তদন্ত শুরু
সিভিল সার্জন আরও জানান, জেলায় এ পর্যন্ত বিভিন্ন উপজেলা থেকে করোনা উপসর্গ থাকা সন্দেহভাজন দুই হাজার ৮৫২ জন ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। এর মধ্যে দুই হাজার ৫৫৭ জনের রিপোর্ট এসেছে। এতে ১১৬ জনের পজেটিভ এবং দুই হাজার ৪৪১ জনের ফলাফর নেগেটিভ এসেছে। এর মধ্যে মারা গেছেন চারজন এবং সুস্থ হয়েছেন ২৬ জন।
ইত্তেফাক/এসি