প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

  কোন কিছু করার সামর্থ্যই হলো শক্তি

বিজ্ঞান

অজয় কৃষ্ণ গোমস্তা, সহকারী শিক্ষক

নিয়ামতি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়,বাকেরগঞ্জ, বরিশাল

 

পদার্থ ও শক্তি

সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। শক্তি কাকে বলে?

উত্তরঃকোন কিছু করার সামর্থ্যই হলো শক্তি।

২। শক্তির চারটি রূপের নাম লিখ।

উত্তরঃবিদ্যুত্ শক্তি, আলোক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি।

৩। বিদ্যুত্ শক্তি ব্যবহার হয় এমন দু’টি যন্ত্রের নাম লিখ।

উত্তরঃ টেলিভিশন ও কম্পিউটার।

৪। যান্ত্রিক শক্তি কাকে বলে?

উত্তরঃকোনচলমানবস্তুর শক্তিই হলোযান্ত্রিক শক্তি।

৫। আমরা আলো শক্তি পাই এমন দুইটি উেসর নাম লিখ।

উত্তরঃসূর্য ও বৈদ্যুতিক বাতি।

৬। কিভাবে শব্দের সৃষ্টি হয়?

উত্তরঃ বস্তুর কম্পন থেকে শব্দের সৃষ্টি হয়।

৭। তাপ কী?

উত্তরঃতাপ এক প্রকার শক্তি।

৮। দুইটি রাসায়নিক শক্তির নাম লিখ।

উত্তরঃ খাবার ও কয়লা।

৯। শক্তির মূল উত্স কোনটি ?

উত্তরঃ শক্তির মূল উত্স সূর্য।

১০। শক্তির রূপান্তর কাকে বলে?

উত্তরঃশক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তির রূপের এই পরিবর্তনই হলো শক্তির রূপান্তর।

 

কাঠামোবদ্ধ প্রশ্ন

 

১। শক্তি কী ? প্রাত্যহিক জীবনে তুমি কোন শক্তি কী কাজে ব্যবহার কর এমন

৫টি উদাহরণ দাও।

উত্তরঃ কোন কিছু করার সামর্থ্যই হলো শক্তি।

যে শক্তি যে কাজে আমি ব্যবহার করি-

ক। বিদ্যুত্ শক্তি- বৈদ্যুতিক পাখা ও টেলিভিশন চালাতে আমি বিদ্যুত্ শক্তি ব্যবহার করি।

খ। আলোক শক্তি— অন্ধকার ঘর আলোকিত করতে ও উত্সব অনুষ্ঠানের আলোকসজ্জায় আমরা আলোক শক্তি ব্যবহার করি।

গ। শব্দ শক্তি - বাদ্যযন্ত্র বাজাতে ও গানশুনতে আমরা শব্দ শক্তি ব্যবহার করি।

ঘ। তাপ শক্তি - খাবার রান্না করতে ও পানি গরম করতে আমরা তাপ শক্তি ব্যবহার করি।

ঙ। রাসায়নিক শক্তি - খাবার খেয়ে শরীরে শক্তি উত্পাদনে আমরা রাসায়নিক শক্তি ব্যবহার করি।

২। শক্তির রূপান্তর কাকে বলে? সূর্যের আলো কিভাবে বিদ্যুত্ শক্তিতে রূপান্তরিত হয়। তুমি যখন

টেলিভিশন দেখ তখন বিদ্যুত্ শক্তির কী কী পরিবর্তন ঘটে?

উত্তরঃ শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তির রূপের এই পরিবর্তনই হলো শক্তির রূপান্তর।

সূর্য থেকে পাওয়া শক্তিকে সৌর শক্তি বলে। সৌরপ্যানেল সৌর শক্তিকে বিদ্যুত্ শক্তিতে রূপান্তর করে। আমরা যখন টেলিভিশন চালাই তখন এই বিদ্যুত্ শক্তি তাপ, আলোক ও শব্দ শক্তিতে রূপান্তরিত হয়।