আদিতমারীতে নার্সসহ ৭ জনের করোনা শনাক্ত

লালমনিরহাটর আদিতমারীতে করোনায় প্রথম  শনাক্ত হওয়া যুবকের পরিবারের নতুন করে পাঁচজন করোনায় শনাক্ত হয়েছেন। এছাড়াও ওই যুবকের তত্বাবধানে থাকা আদিতমারী হাসপাতালের একজন জুনিয়র নার্স ও একই হাসপাতালের যক্ষ্মা বিষয়ক সহকারীও করোনায় আক্রান্ত হয়েছেন। 

বৃহস্পতিবার বিকেলে সাতজন নতুন করে করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ।    

আরও পড়ুন: মাদারীপুরে খাবের বিষ দিয়ে বানর হত্যা, তদন্ত কমিটি গঠন

এলাকাবাসী জানান, আদিতমারীতে প্রথম করোনা আক্রান্ত  তরুণ গাজীপুর থেকে বাড়িতে আসেন। এরপর তার থেকে পরিবারের আরো পাঁচজন নতুন করে করোনা শনাক্ত হলেন। 

আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা। নুর এলাহী প্রধান বলেন, ওই যুবকের করোনা পজেটিভ আসার পর পরিবারের ৬ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়। ওই যুবকের মা বাদে সবাই করোনা শনাক্ত হয়েছেন।         

ইত্তেফাকএসি