কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলাধীন দেহুন্দা ইউনিয়নে ভাটিয়া বাজার সংলগ্ন নরসুন্দা নদীর শাখা, সাকুয়া খালের ওপর সেতু একান্ত প্রয়োজন। সাকোয়া, বারঘরিয়া ও ফাজিলখালীসহ আশপাশের এলাকার লোকজন লোকজন ঐ পথে যাতায়াত করে। বর্ষাকালে গোদারা দিলেও খালটি খরস্রোতা থাকায়, ডুবে যাওয়ার ভয় থাকে। কখনো মাঝি, বৈঠা এবং নৌকাটি পর্যন্ত হারিয়ে যায়, অর্থাত্ থাকে না। ফলে পারাপারে বিঘ্ন ঘটে। কখনো কাদা-পানি ভেঙে যাতায়াত করতে হয়। খাল পারাপারে দুর্ভোগের শেষ নেই। তাই সংশিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন এই যে, জরুরিভিত্তিতে সাকোয়া খালের ওপরে সেতু নির্মাণ করা হোক।
মোহাম্মদ আবদুল্লাহ
ভাটিয়া পূর্বপাড়া, নিয়ামতপুর, করিমগঞ্জ, কিশোরগঞ্জ