ভয় নেই, সুখে-দুঃখে পাশেই আছি --------------------এমপি নিক্সন চৌধুরী

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বৃহস্পতিবার দিনভর করোনায় অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এ সময় তিনি উপস্থিত সবার উদ্দেশে বলেন, করোনায় ভয় নেই, সচেতন হয়ে জীবনযাপন করুন, সুখে-দুঃখে আমি আপনাদের পাশে আছি। দিনভর উপজেলার তুজারপুর ইউনিয়ন, মানিকদাহ ইউনিয়ন, হামেরদী ইউনিয়ন ও নুরুল্লাগঞ্জ ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ত্রাণের চাল তুলে দেন এমপি নিক্সন চৌধুরী। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত্ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাফিনুর রহমান শাহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান, তুজারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল দাস, তুজারপুর এস এ একাডেমি স্কুলের সভাপতি ওহাব ভুঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী মাকসুদুর রহমান গোলাম মওলা প্রমুখ।