দেশে ফিরেছে ১ হাজার ৩৩০ জন

বেনাপোল চেকপোস্ট

বেনাপোল (যশোর) সংবাদদাতা

ভারতে বিভিন্ন সময়ে  চিকিত্সা ও বেড়াতে গিয়ে  করোনা ভাইরাসের কারণে আটকে পড়াদের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় আরো ১ হাজার ৩৩০ জন নারী, পুরুষ ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরে এসেছে। তাদের সবাইকে যশোরের ঝিকরগাছায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে সাত জনের মৃতদেহ ছিল। সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব জানান, ভারত থেকে ফেরত আসা পাসপোর্ট যাত্রীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে পাঠিয়ে দেওয়া হচ্ছে নিকটস্থ প্রাতিষ্ঠানিক কেন্দ্রে। ফেরত আসা নারী, পুরুষ ও শিশুদের সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা যশোরের ঝিকরগাছা থানার গাজির দরগাহ মাদ্রাসায় কোয়ারেন্টাইনে নিয়ে গেছেন।