চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া নাথ পাড়ায় বৃহস্পতিবার বিকালে র্যাবের একটি দল অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিনসহ টিপু নাথ (২৮) নামের এক যুবককে আটক করেছে। সে ঐ এলাকার গণেশ নাথের ছেলে। আটককৃত টিপু নাথের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্র ব্যবসায়ের ঘটনায় চন্দনাইশ ও পতেঙ্গা থানায় দুটি মামলা রয়েছে।
চট্টগ্রাম র্যাব-৭-এর উপ-পরিচালক লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল আটকের সত্যতা নিশ্চিত করেন।