চাটখিলে প্রথম করোনা রোগী শনাক্ত

চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা

উপজেলার রামনারায়ণপুর গ্রামে এক ব্যক্তি (৪৯) করোনায় আক্রান্ত হয়েছেন। চাটখিলে এটাই প্রথম করোনা আক্রান্ত রোগী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহম্মেদ জানান, ঐ ব্যক্তি ধান কাটার জন্য গত কয়েকদিন আগে ঢাকা থেকে তার গ্রামের বাড়ি আসেন। এলাকাবাসী তার ঢাকা থেকে আসার খবর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানালে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয় এবং তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে তাকে নোয়াখালী শহিদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত করোনা চিকিত্সাকেন্দ্রে পাঠানো হয়েছে। ডা. মোস্তাক আরো জানান, তার পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হবে।