ভিজিএফ চাল বিতরণে অনিয়ম
ইত্তেফাক রিপোর্ট
মত্স্য ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম নাসির উদ্দিন স্বপন ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মোফাজ্জেল ব্যাপারী এবং ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শামীম ব্যাপারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল স্থানীয় সরকার বিভাগ হতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উল্লেখিত চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে মত্স্য ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ সরেজমিন তদন্তে প্রমাণিত হয়েছে এবং শরীয়তপুরের জেলা প্রশাসক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছেন। একইসময় সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান ও সদস্যদের পৃথক পৃথক কারণ দর্শানো নোটিশে কেন তাদের চূড়ান্তভাবে পদ থেকে অপসারণ করা হবে না তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে শরীয়তপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।