খুলনা অফিস
খুলনায় করোনা জীবাণুমুক্ত করতে সেনাবাহিনীর স্থাপিত দুটি টানেল উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর শেরে বাংলা রোডের জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতনের সামনে এ টানেল দুটির উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, লেফটেন্যান্ট কর্নেল মির্জা, মেজর ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জিয়াউর রহমান প্রমুখ।