রাশিয়ার ভাড়াটে সৈন্য লড়াই করছে লিবিয়ায়

জাতিসংঘের ফাঁস হয়ে যাওয়া এক প্রতিবেদন থেকে জানা গেছে, রাশিয়ার ভাড়াটে সৈন্যদের একটি প্রতিষ্ঠান লিবিয়ায় ১ হাজার ২০০-এর বেশি সৈন্য মোতায়েন করেছে, যারা জেনারেল খলিফা হাফতারের হয়ে সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। লিবিয়ার এই সরকারকে সমর্থন দিচ্ছে জাতিসংঘ। রিপোর্টটি বার্তা সংস্থা রয়টার্সের হাতে এসেছে। ৫৭ পৃষ্ঠার প্রতিবেদনটিতে বলা হয়েছে, ওয়াগনার গ্রুপ নামের একটি রুশ নেটওয়ার্ক লিবিয়ায় এসব ভাড়াটে সৈন্যদের পাঠিয়েছে। বলা হচ্ছে, এসব যোদ্ধা সেখানে লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের হয়ে চোরাগোপ্তা হামলাকারী এবং অন্যান্য বিশেষজ্ঞের ভূমিকা পালন করছে। —বিবিসি