মুক্তিযোদ্ধা আবুল খায়েরের মৃত্যুবার্ষিকী কাল

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ আবুল খায়ের মজুমদারের নবম মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার। ঐ দিন বাদ আসর সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে কোরআন খতম, মিলাদ ও কবর জিয়ারতের আয়োজন করা হয়েছে। এছাড়া গত ২৫ এপ্রিল মারা যাওয়া আবুল খায়ের মজুমদারের স্ত্রীর কুলখানি আজ শুক্রবার অনুষ্ঠিত হবে।

মরহুম ও মরহুমার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব গুণগ্রাহীসহ এলাকাবাসীকে নিজ নিজ বাসা থেকে দোয়া করার অনুরোধ জানিয়েছেন তাদের সন্তান আওয়ামী লীগের নেতা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু। —প্রেস বিজ্ঞপ্তি।