নওগাঁয় করোনায় স্বাস্থ্য বিভাগের ৪জনসহ নতুন করে আরো ৭জন শনাক্ত

নওগাঁয় করোনা ভাইরাসে গত ২৪ঘন্টায় নতুন করে স্বাস্থ্য বিভাগের ৪জনসহ ৭জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬০ জন। তবে বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত নওগাঁয় করোনায় শনাক্ত কোন ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেনি।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মঞ্জুর-এ মর্শেদ জানান, বৃহস্পতিবার রাতে নতুন করে নমুনার প্রতিবেদন হাতে পাওয়া যায়। এতে সাপাহারে ২জন, নিয়ামতপুরে ২জন, রাণীনগরে ১জন, বদলগাছীতে ১জন, আত্রাইয়ে ১জন। তাদের মধ্যে ২জন স্বাস্থ্যকর্মীসহ স্বাস্থ্য বিভাগের আরো ২ জন। তাঁদের মধ্যে ৩ জন নারী ও ৪ জন পুরুষ। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬০ জন। এখন পর্যন্ত নওগাঁয় করোনায় শনাক্ত কোন ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেনি। নওগাঁয় বর্তমানে প্রাতিষ্ঠানিক হোম কোরাইনটেনের আছেন ৩৬জন এবং ও হোম কোরাইনটেনের আছে ১ হাজার ৪৭৮ জন।

ইত্তেফাক/আরকেজি