মাগুরায় এক পুলিশ সদস্যসহ নতুন করে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮ জনে।
শুক্রবার (৮ মে) আসা করোনা রিপোর্টে তাদের করোনা পজেটিভ ধরা পরে।
শনাক্তের বিষয়টি নিশ্চিত করে মাগুরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান জানান, আজ শুক্রবার মাগুরায় এক পুলিশ সদস্যসহ নতুন ৩ জন করোনা শনাক্ত হয়েছে। এরা হচ্ছে মাগুরা পুলিশ লাইনের এক পুলিশ সদস্য, কলেজপাড়ার এক ব্যবসায়ী এবং শ্রীপুরে এক কলেজ ছাত্রী। তারা সবাই হোম আইসোলেশনে আছেন। কয়েকটি বাড়ী লকডাউন করা হয়েছে।
আরও পড়ুনঃ করোনা: দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ২০৬, নতুন শনাক্ত ৭০৯
এছাড়া, দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৭ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন নারী। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ২০৬ জনে।শুক্রবার (৮ মে) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ইত্তেফাক/ এমএএম