কুমিল্লা সীমান্তের ৯ শতাধিক পরিবারে বিজিবির ত্রাণ বিতরণ

কুমিল্লার ভারত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় করোনার প্রভাবে কর্মহীন, দুস্থ-হতদরিদ্র, অসহায়, প্রতিবন্ধীসহ ৯ শতাধিক পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণসামগ্রী বিতরণ করেছে কুমিল্লাস্থ ১০ বিজিবি। 

শুক্রবার (৮ মে) জেলার আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকার বিবির বাজার হাইস্কুল মাঠে আয়োজিত ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি-কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন।

আরও পড়ুনঃ কর্মহীন ও দরিদ্রদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ

কুমিল্লা ১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোঃ গোলাম ফজলে রাব্বী জানান, বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে প্রাপ্ত এসব খাদ্য সহায়তা সামগ্রী শুক্রবার পর্যন্ত সীমান্তের কুমিল্লা ব্যাটালিয়নের অধিভুক্ত আমানগন্ডা, কমুয়াসহ ২০টি বিওপি এলাকার ৯১৪টি হতদরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। মোট ১ হাজার পরিবারকে এ খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।

ইত্তেফাক/ এমএএম