প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

বিজ্ঞান

অজয় কৃষ্ণ গোমস্তা, সহকারী শিক্ষক

নিয়ামতি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়,বাকেরগঞ্জ, বরিশাল

 

পদার্থ ও শক্তি

 

উপযুক্ত শব্দদিয়ে শূন্যসথান পূরণ কর:

ক)কোন কিছু করার .......................হলো শক্তি ।

খ) বস্তুর...................থেকে শব্দের সৃষ্টি হয় ।

গ) সমস্ত শক্তির মূল উত্স..................।

ঘ) শক্তির রূপের এই .............. হলো শক্তির রূপান্তর।

ঙ) সৌর প্যানেল..................বিদ্যুত্ শক্তিতে রূপান্তরিত করে।

উত্তরঃ ক) সামর্থ্যই  খ) কম্পন গ) সূর্য

ঘ) পরিবর্তনই ঙ) সৌরশক্তিকে

বামপাশের সাথে ডানপাশের বাক্যাংশগুলো মিল কর:

বামপাশ

ক) আমরা সকল কাজে  

খ) বিদ্যুত্ শক্তি ব্যবহূত হয়

গ) গান শুনতে ব্যবহূত হয়

ঘ) আলো শক্তি পাই

ঙ) রাসায়নিক শক্তি পাই               

ডানপাশ

ক) সূর্য ও মোমবাতি থেকে।

খ) ধোঁয়া উত্পন্ন হয়।

গ) টেলিভিশন চালাতে।

ঘ) অক্সিজেন।

ঙ) শক্তি ব্যবহার করি।

চ) খাদ্য থেকে।            

ছ) শব্দ শক্তি।

উত্তরঃ ক)-ঙ , খ)-গ ,  গ)- ছ,  ঘ) -ক,  ঙ) -চ