পানিসম্পদ প্রতিমন্ত্রীর উদ্যোগে শেবাচিম হাসপাতালে পিপিই বিতরণ

বরিশাল অফিস

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা চিকিত্সার সঙ্গে সংশ্লিষ্ট ইন্টার্ন চিকিত্সকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব) জাহিদ ফারুক শামীম। এ লক্ষ্যে বৃহস্পতিবার বিকালে ইন্টার্ন চিকিত্সকদের জন্য ২০০ পিস ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসন বরিশালের মাধ্যমে এনআরবিসি ব্যাংকের সৌজন্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা. এ কে এম নাজমুল আহসান, এনআরবিসি ব্যাংকের কর্মকর্তাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

২৮০ পরিবারের মধ্যে খাদ্য ও

ইফতার সামগ্রী বিতরণ

পানিসম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে কর্মহীন ২৮০টি পরিবারের মধ্যে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিমন্ত্রীর প?ক্ষে আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন এসব অসহায় মানু?ষের কা?ছে ত্রাণসামগ্রী পৌঁ?ছে দেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি জোয়ারের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন, মহানগর ছাত্রলীগের নেতা মাহাদ, মো. ফরহাদ খান প্রমুখ।