নকল ওষুধ তৈরি কারখানার মালিককে জেল-জরিমানা

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় রেক্সটন ল?্যাবরেটরিজ (ইউনানি) নামের ওষুধ ফ্যাক্টরি থেকে বিপুল পরিমাণ খোলা ট্যাবলেট এবং মালিকের ভাড়া বাসা থেকে নকল প্যান্টোনিক্স ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় নকল ওষুধ উত্পাদন ও সংরক্ষণের দায়ে মালিককে এক বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

শহরের নিয়ামতপুর বাস টার্মিনাল এলাকার ঐ ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা করা হয়। সৈয়দপুর উপজেলা সহকারী কমশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকারের নেতৃত্বে নীলফামারী র্যাব-১৩, র্যাব-১৪ সমন্বয়ে অপারশেন টিম এই অভিযান পরিচালনা করে।