রামগতিতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রামগতিতে নিখোঁজের দুই দিন পর শুক্রবার দুপুরে এক জেলের লাশ উদ্ধার করেছে স্বজনরা। নিহতের নাম মো. রিয়াজ (১৮)। মেঘনা নদীর চরগজারিয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে বুধবার সকালে উপজেলার চর আব্দুল্লাহ এলাকার অদূরে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবে রিয়াজ নিখোঁজ হয়।

রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান নিখোঁজ জেলের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।