পাবনা প্রতিনিধি
র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা পৃথক দুইটি অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে। এরা হলো আব্দুর রাজ্জাক ও কহিনুর শেখ।
র্যাব জানায়, র্যাব ১২-পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে র্যাবের একটি দল পাবনা সদর উপজেলার উত্তর মাছিমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুর রাজ্জাককে একটি বিদেশি রিভলবারসহ গ্রেফতার করে। একই দিন রাজশাহীর বাঘা উপজেলার উল্টর মিলিক বাঘা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ কহিনুর শেখকে গ্রেফতার করা হয়।