সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানায় পুলিশের চার সদস্যসহ নতুন করে পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার সকালে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে সিরাজদিখান থানার পরিদর্শকের (তদন্ত) করোনা শনাক্ত হয়। একই দিনে থানার আরো দুই জন এসআইয়ের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া এ উপজেলার হাইওয়ে ফাঁড়ি পুলিশের এক কনস্টেবল ও আরো এক ব্যক্তির করোনা শনাক্ত হয়। এ নিয়ে সিরাজদিখানে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ জন।