কলকাতা থেকে তিন দিনে ৫৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন

গত তিন দিনে ভারতে আটকে পড়া ৫৩০ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। এর মধ্যে শুক্রবার ফিরেছেন ২১০জন, বৃহস্পতিবার ১৬২ জন এবং বুধবার ফিরেছেন ১৫৮জন।

কলকাতা উপ-হাইকমিশনের কন্স্যুলার মো. বশির উদ্দিন জানান, ভারতের বিভিন্ন স্থানে চিকিৎসা ও অন্যান্য উদ্দেশ্যে এসে দীর্ঘদিন ধরে অটকে ছিলেন তারা।

পেট্রাপোল সীমান্তে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের বেনাপোল পাঠিয়ে দেয়া হয়। বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশন কাজ ও স্বাস্থ্য পরীক্ষা শেষে সবাইকে সরকারি বাধ্যকতায় ঝিকরগাছার সরকারি কোয়ারিন্টাইনে নিয়ে যাওয়া হয়। বাসস

ইত্তেফাক/কেকে