করোনায় আক্রান্ত হলেন মাইক পেন্সের সহযোগী

মার্কিন  ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সহযোগী ও হোয়াইট হাউজের মুখপাত্র ক্যাটি মিলার করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার  হোয়াইট হাউজের পক্ষ থেকে এমনটি জানানো হয়। 

কর্মীদের করোনা ভাইরাস শনাক্তের জন্য হোয়াইট হাউজে কর্মীদের প্রতিদিন পরীক্ষা করানো হচ্ছে । হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে যে ট্রাম্পের সুরক্ষা নিশ্চিতে তারা সতর্ক রয়েছে। 

 সম্প্রতি করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেই মাস্ক না পরেই একটি হাসপাতাল পরিদর্শনে যান যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।  তখন তিনি জানান, তার কর্মীদের কেউই করোনায় আক্রান্ত নন। আর এ জন্যই তিনি মাস্ক পরেননি।

যুক্তরাষ্ট্রে করোনায় ৭৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনা প্রকোপ থাকলেও লকডাউন শিথিল করছে বিভিন্ন রাজ্য। 

ইত্তেফাক/এআর