মির্জাপুরে শ্রমিক সংকটে কম্বাইন হারবেস্টার কৃষকদের কাছে আশার আলো জাগিয়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কম্বাইন হারবেস্টার মেশিনে স্বল্প খরচে ও কম সময়ে কৃষকরা ধান কেটে গোলায় উঠাতে পারছেন। কম্বাইন হারবেস্টার মেশিনের সাহায্যে বোরো ধান কাটার উদ্ধোধন করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজের পরিচালক আ ক ম ডা. শরিফুল ইসলাম শরীফ।
শুক্রবার উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামে কম্বাইন হারবেস্টার মেশিনের সাহায্যে তিনি বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্ধোধন করেছেন। এ সময় জেলা কৃষি প্রকৌশলী (ডিডি অফিস) মো. জুলফিকার আলী, উপজেলা অফিসার কৃষিবিদ মোহাম্মদ মশিউর রহমান, উপ সহকারী কৃষি অফিসার (ব্লক সুপারভাইজার) মো. আক্তারুজ্জামান, ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি মো. হুমায়ুন তালুকদার, উপজেলা যুবলীগ নেতা মো. তোজাম্মেল হোসেন তালুকদার টিটুসহ এলাকার কৃষক ও গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
শনিবার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ মশিউর রহমান জানান, এ বছর আবহাওয়া অনুকলে থাকায় মির্জাপুর উপজেলায় বোরো ধানের আবাদ হয়েছে ২১ হাজার হেক্টর যা লক্ষ্য মাত্রার চেয়ে বেশী। বোরো ধান কাটার মৌসুমে চলছে করোনা ভাইরাস সংক্রমণ, লগডাউন ও ধান কাটা শ্রমিক সংকট। বিভিন্ন এলাকায় থেকে ধান কাটা শ্রকিরা মির্জাপুরে আসতে না পারায় কৃষকরা পাকা ধান নিয়ে পরেছেন বিপাকে। কৃষকদের ক্ষতি পুষিয়ে দেওয়ার লক্ষে সরকার ও কৃষি বিভাগ ৫০ ভাগ ভর্তুকি মূল্যে মির্জাপুরে গোড়াইল নয়াপাড়া গ্রামের কৃষক ফজলুর রহমান, উফুলকী গ্রামের কৃষক সাইফুল ইসলাম, থলপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলমকে একটি করে কম্বাইন হারবেস্টার মেশিন প্রদান এবং আনাইতারা ইউনিয়নের কৃষক ইউনুছ আলীকে একটি রিপার মেশিন দিয়েছেন। এই কম্বাইন হারবেস্টার মেশিনের সাহায্যে বিভিন্ন গ্রামের কৃষকগন স্বল্প খরচে ধান কাটতে, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করতে পারছেন। এতে করে সময় যেমন কম লাগছে সেই সঙ্গে খরচও অর্ধেক কমে গেছে বলে কৃষি কর্মকর্তা জানিয়েছেন। ফলে কৃষকরা লাভবান হচ্ছেন। কম্বাইন হারবেস্টার মেশিনে ধান কাটতে পেরে কৃষকরাও খুশি।
এদিকে গত ৩০ এপ্রিল মির্জাপুরে প্রান্তীক কৃষকদের ভর্তুকি মূল্যে কম্বাইন হারবেস্টার ও রিপার মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. এশাব্বর হোসেন এমপি। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) মো. যুবায়ের হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ার্যান মীর্জা শামীমা আক্তার শিফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মশিউর ও ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরকেজি