রাজশাহীতে সতীর্থ-৭৪-এর ত্রাণ সহায়তা

করোনার মহামারিতে রাজশাহী কলেজিয়েট স্কুলের এসএসসি ১৯৭৪ ব্যাচের মানবিক ও সামাজিক সংগঠন সতীর্থ-৭৪-এর সভাপতি এবং কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উপদেষ্টা প্রকৌশলী একেএম. খাদেমুল ইসলাম ফিকশন একই ব্যাচের সহপাঠীদের নিয়ে অসচ্ছল ও কমহীনদের মধ্যে অর্থ ও ত্রাণ সহায়তা দিয়েছেন। 

সামাজিক দূরত্ব বজায় রাখতে তারা বিকাশের মাধ্যমে টাকা প্রদান করেন। তার এই উদ্যোগে অনেক সহপাঠী সাহায্য করেছেন। 

এছাড়া তিনি ই-মেইলের মাধ্যমে সরকারি ত্রাণ-সাহায্য প্রদানের জন্য রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার ডেপুটি কমিশনারদের অনুরোধ জানিয়েছিলেন। তার এই আহ্বানে সাড়া দিয়ে ওই দুই জেলার ডিসি জেলা ত্রাণ অফিসারের মাধ্যমে ৭৫ জন অসহায় ও গরিব মানুষকে সরকারি ত্রাণ-সাহায্য পাইয়ে দিয়েছেন। একইভাবে সহপাঠীদেরকেও এই সরকারি ত্রাণ-সাহায্য পাবার ব্যবস্থা করেন। এভাবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসহায় জনসাধারণকে সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছেন। 

একই সঙ্গে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে রাজশাহী মহানগর এলাকার গরিব ও অসচ্ছল আনসার ও ভিডিপি সদস্যদের ত্রাণ সাহায্য প্রদানের অনুরোধ জানান। এতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র সতীর্থ-৭৪ কমিটির কাছে ৬১ হাজার টাকা প্রদান করেন। এই টাকা অসচ্ছল আনসার সদস্যদের মাঝে দেওয়া হয়েছে।

ইত্তেফাক/ইউবি