চলমান করোনা পরিস্থিতির কারণে অন্যান্য দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে আসার অন-অ্যারাইভাল ভিসা আগামী ১৬ মে পর্যন্ত স্থগিত করেছে সরকার।
শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মনিরা হক স্বাক্ষরিত এ নির্দেশনা সংক্রান্ত চিঠি স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে পাঠানো হয়েছে।
এর আগের এক আদেশে ৭ মে পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা স্থগিত ছিল। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় স্থগিতের মেয়াদ আরও বাড়ল।
আরো পড়ুন : করোনায় দুদকের প্রধান সহকারীর মৃত্যু
উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রথম ধাপে গত ১৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত ঘোষণা করে সরকার। এরপর বন্ধ হয়ে যায় বিমান যোগাযোগ। পরে সাধারণ ছুটির সঙ্গে তাল মিলিয়ে দফায় দফায় বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। একই সঙ্গে বাড়ে অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের মেয়াদ।
ইত্তেফাক/ইউবি