নরসিংদীতে দুই পরিবারের ১৬ জনসহ আক্রান্ত ২৭

নরসিংদীতে করোনা সংক্রমণের হার কমতে শুরু করার পর হঠাৎ করে মাধবদীতে একই পরিবারের নয়জন এবং পলাশে একই পরিবারের সাতজনসহ ২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনায় আক্রান্ত ২০৮ জন। নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: ইব্রাহিম টিটন এ তথ্য জানিয়েছেন।

৯ মে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, নরসিংদী সদর উপজেলায় মোট আক্রান্ত ১১৬ জন, রায়পুরায় ২৭ জন, পলাশে ১৭ জন, শিবপুরে ১৮ জন, বেলাবতে ২৫ জন ও মনোহরদীতে ৫ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৩০ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন।

আরও পড়ুন: জুমের আগুনে পুড়ছে পাহাড়

নরসিংদী জেলায় এ পর্যন্ত এক হাজার ৪৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্য থেকে এ পর্যন্ত ২০৮ জনের রিপোর্ট পজেটিভ আসে। এর মধ্যে আইসোলেশনে রয়েছে ৬৬ জন ও সুস্থ হয়েছেন ১৪০ জন এবং মৃত্যুবরণ করেছেন দুইজন। আক্রান্তদের নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে (করোনা হাসপাতাল) স্থাপিত আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে। 

এছাড়া নতুন আক্রান্তদের পরিবারের সদস্য ও সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে এবং তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইত্তেফাকএসি