কসবায় ৭৪টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে নতুন ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ব্রাহ্মণবাড়িয়া-৪ নির্বাচনী এলাকা কসবা ও আখাউরা উপজেলা নিয়ে গঠিত। বেলা ১১টা ৪৫ মিনিটে আওয়ামী লীগ প্রার্থী আইনমন্ত্রী আনিসুল হক তার গ্রামের বাড়ি পানিয়ারূপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।