হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় করোনার প্রভাবে কর্মহীন ৩৬০টি দরিদ্র পরিবারের মধ্যে বিজিবির সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, আটা, ডাল, ছোলা, তেল, এক সুজি ও লবণ।
শুক্রবার সকালে স্বাস্থ্যবিধি মেনে উপজেলার হরষপুর, ধর্মঘর ও বড়জ্বালা বিওপি এলাকার অসহায় দরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ বিজিবির ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এন এম সামীউন্নবী চৌধুরী, ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক নাসির উদ্দিন চৌধুরী, সুবেদার মেজর হাবিবুর রহমান মুন্সি, ধর্মঘর কোম্পানী কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইত্তেফাক/বিএএফ