গোদাগাড়ীতে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে আহত ১০

রাজশাহী-১ আসনের গোদাগাড়ীতে উত্সবমুখর পরিবেশে রবিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে উপজেলার ললত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমোরপুর মাদ্রাসা ও মাটিকাটা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদসহ ১০ জন আহত হয়েছেন।

এছাড়াও গোদাগাড়ী উচ্চ বিদ্যালয় কলেজ, সুলতানগঞ্জ মাদ্রাসা, প্রেমতলী কলেজ, নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, আয়েশা সাবের মাদ্রাসা, পাকড়ি ইউপি, পাল উচ্চ বিদ্যালয়, ডোমকুলি সরকারি বিদ্যালয় এবং কাপাশিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসব কেন্দ্রে সাময়িক ভোটগ্রহণ বন্ধ থাকলেও কিছুক্ষণ পর আবারো ভোটগ্রহণ শুরু হয়।

সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী উপজেলা শিমুল আকতার বলেন, বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া ভোট সুষ্ঠু হয়েছে।