হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
হোসেনপুর উপজেলায় মূল্য তালিকা প্রদর্শন না করায় দুটি ফলের দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার দুপুরে জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হূদয় রঞ্জন বণিক। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।