পূর্বধলায় করোনা আক্রান্ত দুই চিকিত্সক সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রথম করোনা ভাইরাস শনাক্ত দুই চিকিত্সক ডা. আজহারুল ইসলাম ও ডা. ধ্রুব সাহা রায়। শনিবার দুপুরে ঐ দুই চিকিত্সককে ছাড়পত্র দেওয়া হয়েছে।  ডা. আজহারুল ইসলাম ও ডা. ধ্রুব সাহা রায় পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অবস্থায় করোনায় আক্রান্ত হন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা আক্তার  বলেন, আক্রান্ত ঐ দুই চিকিত্সক ২১ দিন পর্যন্ত আইসোলেশনে ছিলেন। এ অবস্থায় আরো দুইবার তাদের নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত না হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন তাদের আর বাড়ি যেতে সমস্যা নেই।