সিরাজগঞ্জে পিস্তল গুলিসহ যুবক আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তিনটি পিস্তল, ছয়টি ম্যাগজিন ও ১৩টি গুলিসহ এক জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

শুক্রবার রাতে তাকে আটক করা হয়। আটক লিটন হোসেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে। জেলা গোয়েন্দা সংস্থার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই মো. নাজমুল হক জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।