আড়াইহাজারে কৃষকের ধান কেটে দিলেন পৌর মেয়র

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

এবার এলাকার কৃষকের পাকা ধান কেটে দিল আড়াইহাজারের  পৌর মেয়র আলহাজ সুন্দর আলী। গতকাল শনিবার সকালে তিনি উপজেলার নোয়াপাড়া গ্রামের অসহায় কৃষক ইয়াকুব মিয়ার ধান কেটে দেন। এ সময় ধান কাটায় অংশ নেন জেলা ছাত্রলীগের সহসভাপতি আক্তারুজ্জামান সুমন, আওমামী লীগ নেতা নুরুল ইসলাম, যুবলীগ নেতা আনিছুর রহমান আনিছ, আলমগীর হোসেন, উকীল উদ্দিন, হাবিবুল্লাহ, ফারুক মিয়া, খোকন মিয়া, কবির হোসেন প্রমুখ। পৌর মেয়র সুন্দর আলী বলেন, কৃষকের অসহায়ের কথা চিন্তা করে আমি আমার কর্মীদের নিয়ে নোয়াপাড়া গ্রামের তিন জন কৃষকের ধান কেটে মাড়াই করে দিয়েছি। এ ধারা অব্যাহত থাকবে।