সাবেক ছাত্রলীগ নেতা আইনুল ইসলাম র্যাবের হাতে আটক

টিসিবির তেল কালোবাজারির অভিযোগ

বিশেষ প্রতিনিধি

 টিসিবির তেল কালোবাজারি করে বিক্রির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আইনুল ইসলামকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২-এর পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে মোহাম্মদপুর এলাকায় টিসিবির তেল কালোবাজারি করে বিক্রি করছে একটি চক্র। পরে সেখানে শুক্রবার বিকালে অভিযান চালিয়ে আইনুল ইসলাম নামের এক জনকে আটক করা হয়েছে। তার রাজনৈতিক পরিচয় থাকতে পারে। আমরা সেটা জানার চেষ্টা করিনি। তবে অভিযানে থাকা র্যাবের আরেক কর্মকর্তা বলেন, আইনুল ইসলাম মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি। তার কাছে থেকে ১২০ লিটার তেল উদ্ধার করা হয়েছে। ২ হাজার ৬০০ বোতল তেল টিসিবি থেকে উত্তোলন করেছিল বলে র্যাবের কাছে তথ্য ছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।