গাইবান্ধা প্রতিনিধি
দৈনিক ইত্তেফাকের গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা সংবাদদাতা মো. রশিদুল আলম চাঁদ (৫৫) শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চিকিত্সাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রবিবার দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা সদর ও তার নিজবাড়ি উপজেলা ছাপড়হাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। রশিদুল আলম চাঁদ দীর্ঘদিন থেকে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। তিনি গত শুক্রবার সন্ধ্যায় হূদেরাগে আক্রান্ত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন।