নাসিমপুত্র জয়ের তত্ত্বাবধানে কাজীপুরে খাদ্যসামগ্রী বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

করোনা সংকটে কাজ না থাকা নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিমের নির্দেশে তার নির্বাচনী এলাকা কাজীপুরে নাসিমপুত্র সাবেক এমপি তানভীর শাকিল জয় শনিবার দ্বিতীয় দিন যমুনা নদীর দুর্গম চর নিশ্চিন্তপুর, মনসুরনগর ইউনিয়নসহ গান্ধাইল, উপজেলা পরিষদ চত্বর ও মাইজবাড়ী  ইউনিয়নে তার ব্যক্তিগত তহবিল ও সরকারি বরাদ্দ থেকে শিশু  খাদ্যসহ রিকশা-ভ্যানচালক, দিনমজুর, ধোপা, নাপিত, চা দোকানিসহ নিম্ন আয়ের প্রায় ১ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।