শোক সংবাদ

তোফাজ্জেল হোসেন মোল্লা

ভাণ্ডারিয়া পৌরসভার পূর্ব ভাণ্ডারিয়া গ্রামের সমাজসেবক, ব্যবসায়ী ও ইত্তেফাক সংবাদদাতা কাজী ফজলুর রহমানের ভগ্নিপতি মো. তোফাজ্জেল হোসেন মোল্লা (৮২) শুক্রবার দুপুর ১২টার দিকে হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বাদ আসর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।