রবিবার কটিয়াদী উপজেলা সদরে ভোট দিতে এসে ভোটকেন্দ্রেই হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক ভোটারের মৃত্যু হয়েছে। তিনি হলেন- উপজেলার কটিয়াদী পূর্বপাড়া গ্রামের মধুর বাপ (৭০)।
ওইদিন বেলা ১টার দিকে ভোট দিতে কটিয়াদী বালিকা বিদ্যালয় কেন্দ্রে আসেন তিনি। কেন্দ্রে প্রবেশের সঙ্গে সঙ্গেই হূদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।