পিরোজপুর ২: আনোয়ার হোসেন মঞ্জু ১ লাখ ৮০ হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ১লাখ ৭৯ হাজার ৪৮৩ ভোট পেয়ে পিরোজপুর ২ আসনে সংসদ সদস্য পদে বিজয়ী হয়েছেন। এরমধ্যে তিনি ভাণ্ডারিয়া উপজেলায় ১ লাখ ৫ হাজার ৮৯ ভোট, কাউখালী উপজেলায় ৪২ হাজার ৪০ ভোট এবং ইন্দুরকানি উপজেলায় ৪২ হাজার ২৯৬ ভোট পেয়েছেন।

আরও পড়ুনঃ ফরিদপুর ৪: স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বেসরকারি ফলে জয়ী

এ আসনে ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান ইরান পেয়েছেন ৬ হাজার ৩৮৪ ভোট। তিন উপজেলার নির্বাচনী নিয়ন্ত্রণ কক্ষে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।

ইত্তেফাক/নূহু