রবিবার সকালে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষের সময় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আহত হয়েছেন। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার দেউতি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বিএনপি সমর্থকদের হামলায় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান আহত হন।
বিষয়টি নিশ্চিত করে ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা হাবিবুর রহমান জানান, ভোট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের হামলায় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আসাদুজ্জামান আহত হয়।